Logo

শেখ হাসিনার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

profile picture
জনবাণী ডেস্ক
৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৫৯
শেখ হাসিনার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে শেখ হাসিনার বিচারের দাবিতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা অবরোধ করেছেন।

বিজ্ঞাপন

রাজধানীর শাহবাগে শেখ হাসিনার বিচারের দাবিতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা অবরোধ করেছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তারা এই অবরোধ করেন। তাদের অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বিজ্ঞাপন

সরেজমিন দেখা যায়, আন্দোলনকারীরা শহীদদের ছবি এবং ন্যায়বিচারের আহ্বান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নিয়েছেন। এ সময় তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা বলেন, আমরা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে অনেকের দুয়ারে দুয়ারে গিয়েছি, কিন্তু সহানুভূতির পরিবর্তে পেয়েছি অবহেলা ও অসম্মান।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD