Logo

ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন, ‘দায়িত্বে থাকাদের অবহেলা পেলে ব্যবস্থা’

profile picture
জনবাণী ডেস্ক
১৩ এপ্রিল, ২০২৫, ২২:০৪
ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন, ‘দায়িত্বে থাকাদের অবহেলা পেলে ব্যবস্থা’
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন, ‘দায়িত্বে থাকাদের অবহেলা পেলে ব্যবস্থা’

বিজ্ঞাপন

ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়ে যাওয়ার ঘটনায় চারুকলায় নিরাপত্তায় দায়িত্বে থাকাদের কোনো ঘাটতি ছিল কি না, তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। দায়িত্বে অবহেলা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

রবিবার (১৩ এপ্রিল) সকালে রমনা বটমূলে ‘বাংলা নববর্ষ-১৪৩২ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা’ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

র‌্যাব ডিজি বলেন, চারুকলায় যে ঘটনাটি ঘটেছে তার তদন্ত হবে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা এও খতিয়ে দেখছি যে, এখানে আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কোনো ঘাটতি ছিল কি না। সেটা অনুসন্ধান করে দেখা হচ্ছে। যদি সেরকম কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD