Logo

তীব্র তাপপ্রবাহ নিয়ে ডিএনসিসির সতর্ক বার্তা

profile picture
জনবাণী ডেস্ক
১১ মে, ২০২৫, ০৪:৩৩
তীব্র তাপপ্রবাহ নিয়ে ডিএনসিসির সতর্ক বার্তা
ছবি: সংগৃহীত

আগামী তিনদিন মাঝারী থেকে তীব্র তাপদাহের শঙ্কা রয়েছে

বিজ্ঞাপন

তীব্র তাপপ্রবাহের শঙ্কায় আগামী রবিবার, সোমবার এবং মঙ্গলবার (১১, ১২ এবং ১৩ মে) সকালের সেশনে মশক কর্মীদের কাজ শেষের সময় এক ঘণ্টা পিছিয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার (১০ মে) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী, আগামী তিনদিন মাঝারী থেকে তীব্র তাপদাহের শঙ্কা রয়েছে। তাই আগামী ১১, ১২ এবং ১৩ মে সকালের সেশনে মশক কর্মীদের কাজ শেষের সময় এক ঘণ্টা পিছিয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয় , ওই তিন দিন সকালের সেশনে হাজিরার শেষ সময় ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে ১০টা ৪৫ করা হয়েছে। পরে বুধবার (১৪ মে) থেকে গ্রীষ্মকালীন সময়সূচি নির্ধারণ করে পত্র প্রদান করা হবে।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD