Logo

১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমেছে ২৮ টাকা

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুন, ২০২৫, ০২:০৪
১২ কেজি  এলপিজি গ্যাসের দাম কমেছে ২৮ টাকা
ছবি: সংগৃহীত

ল ২ টাকা ৩০ পয়সা। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩১ টাকা থেকে ২৮ টাকা কমে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।  জুন মাসের জন্য কেজিতে কমল ২ টাকা ৩০ পয়সা। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩১ টাকা থেকে ২৮ টাকা কমে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। 

বিজ্ঞাপন

এছাড়া কমেছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ নতুন দাম ঘোষণা করেন। আজ সন্ধ্যা ছয়টা থেকে নতুন দর কার্যকর হবে বলে জানানো হয়।

সোমবার (২ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন এ মূল্য ঘোষণা করেন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন

এর আগে মে মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয় ৬৫ টাকা ৫৭ পয়সা।

বিজ্ঞাপন

এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD