Logo

ছুটি শেষ হওয়ার আগেই স্বস্তিতে ঢাকায় ফিরছেন মানুষ

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুন, ২০২৫, ২২:৪৯
ছুটি শেষ হওয়ার আগেই স্বস্তিতে ঢাকায় ফিরছেন মানুষ
ছবি: সংগৃহীত

ছুটি শেষ হওয়ার আগেই স্বস্তিতে ঢাকায় ফিরছেন মানুষ

বিজ্ঞাপন

ঈদুল আযহার ছুটির মাঝামাঝিতে এসে রাজধানী ঢাকাতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। 

মঙ্গলবার (১০ জুন) ঈদের চতুর্থ দিন সকালে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে, ফিরতি মানুষের আনাগোনা। 

বিজ্ঞাপন

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে এবং যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রীরা নির্বিঘ্নে ঢাকায় পৌঁছাতে পারছেন। পথে বড় কোনো যানজট নেই। 

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার  দর্শনা থেকে রাতে বাসে ঢাকায় ফিরেছেন বাকি বিল্লাহ। সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নামার পর তিনি বলেন, ভাবছিলাম যাওয়ার সময় যেমন ভোগান্তি হয়েছিল, ফেরার সময় হয়তো তার কিছুটা হলেও হবে। কিন্তু সবকিছু খুব স্বাভাবিক ছিল। এমনকি আমাদের বাসটা নির্ধারিত সময়ের আগেই ঢাকায় এসে গেছে। পুরো পথে কোথাও কোনো যানজট চোখে পড়েনি।

এক আন্তঃজেলা বাসের চালক জান্নাতুর বলেন, বাড়ি যাওয়ার সময় ঈদের আগে চাপ অনেক বেশি ছিল, কারণ বেশিরভাগ মানুষ একই সময়ে রওনা দেন। কিন্তু ফেরার সময় মানুষ ধীরে ধীরে ফিরছেন বলে সড়কে চাপটা নেই। এতে করে এখনও কোথাও ভোগান্তি হয়নি।

বিজ্ঞাপন

সরকারি ছুটি আগামী ১৪ জুন পর্যন্ত হওয়ায় এখন পর্যন্ত রাজধানীমুখী যাত্রা রয়েছে স্বস্তিকর ও শৃঙ্খলাপূর্ণ।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD