Logo

ঈদের চতুর্থ দিনেও ফাঁকা ঢাকা, বাসে নেই ভিড়

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুন, ২০২৫, ২৩:০৪
ঈদের চতুর্থ দিনেও ফাঁকা ঢাকা, বাসে নেই ভিড়
ছবি: সংগৃহীত

ট্রাফিক সিগন্যালে থেমে থাকার চাপ নেই

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল আজহার ছুটি এখনো চলছে। ইতোমধ্যেই ঢাকামুখী মানুষের ফিরতি যাত্রা অল্প পরিসরে শুরু হয়েছে। তারপরও রাজধানী ঢাকা এখনও অনেকটাই ফাঁকা। নগরজীবনে ফেরেনি এখনোও স্বাভাবিক গতি। বিভিন্ন সড়ক, টার্মিনাল, বাজার, এমনকি জনবহুল এলাকাগুলোতেও নেই চিরচেনা সেই ভিড়। এছাড়া শহরের গণপরিবহনগুলোতেও যাত্রীর সংখ্যা খুবই কম লক্ষ্য করা গেছে, অধিকাংশ বাসেই যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যেই গন্তব্যে যাচ্ছেন।

মঙ্গলবার (১০ জুন) ঈদের চতুর্থ দিন সরেজমিনে রাজধানী ঘুরে এমনই চিত্র দেখা গেছে, ঢাকার টার্মিনালগুলোতে দূরপাল্লার বাসগুলো আসছে ঠিকই, কিন্তু যাত্রী সংখ্যা খুব কম। যারা ফিরছেন, তারাও মূলত ঈদের ভিড় এড়িয়ে আগেভাগেই রাজধানীতে পৌঁছাতে চাইছেন।

বিজ্ঞাপন

ঢাকার প্রধান সড়কগুলোতেও ছিল একই রকম চিত্র। ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, মতিঝিল, বাড্ডা, উত্তরা, মিরপুর সব জায়গাতেই ঈদের ছুটির স্পষ্ট প্রভাব লক্ষ্যকরা গেছে। যত্রতত্র গাড়ির দীর্ঘ সারি নেই, ট্রাফিক সিগন্যালে থেমে থাকার চাপ নেই, পথচারীদের ভিড়ও কম।

বিজ্ঞাপন

লাব্বাইক বাসের চালক শুভ বলেন, আজ (মঙ্গলবার) সকাল থেকে রাস্তা ফাঁকা দেখেছি। যানজট তো একেবারেই নেই বললেই চলে। ঈদের সময়ই শুধু এমন খালি রাস্তা দেখা যায়। যাত্রী কম থাকায় তেমন ভাড়াও পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন

বাসাবো বাস স্ট্যান্ডে কথা হয় আকাশের সঙ্গে। তিনি গণমাধ্যমকে বলেন, বাড়ি থেকে ট্রেনে কমলাপুর স্টেশনে নেমে বাসে করে বাসাবোতে এলাম, এখানেই বাসা। তবে ঢাকা এখনও ফাঁকাই দেখা যাচ্ছে। বাসে কোনো ভিড় নেই। ট্রেনেও কোনো ভিড় নেই। পুরোদমে মানুষজনের ঢাকায় আসতে আরও কয়েকদিন সময় লাগবে।

বিজ্ঞাপন

তুরাগ বাসের যাত্রী ইমরান বলেন, মঙ্গলবার (আজ) সকালেই বোর্ড বাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেই। সাধারণত এই সময়টায় বাসে তিল ধারণের জায়গা থাকত না। কিন্তু আজ চিত্রটা পুরো উল্টো। বাসে উঠে দেখি অনেক সিট খালি, দাঁড়িয়ে থাকারও প্রয়োজন হয়নি। ভালোভাবে বসেই পুরোটা পথ আসতে পেরেছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘যদিও বাসে ভিড় ছিল না, তবে যাত্রীর জন্য প্রতিটি স্টপেজে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। কারণ, রাস্তায় যাত্রী নেই বললেই চলে। যাত্রী তুলতে বাসও অপেক্ষা করছে।’

এদিকে, সরকারি অফিসসহ অনেক বেসরকারি অফিসের কার্যক্রম এখনও পুরোদমে বন্ধ রয়েছে। ঈদের ছুটি চলবে আগামী শনিবার (১৪ জুন) পর্যন্ত। অফিস খুলবে আগামী রবিবার (১৫ জুন)। ফলে রাজধানীর প্রশাসনিক ও আর্থিক কেন্দ্রগুলো যেমন মতিঝিল, আগারগাঁও বা উত্তরা অফিস পাড়া সব জায়গায় একপ্রকার নিস্তব্ধতা বিরাজ করছে। সেই সাথে স্কুল কলেজেও লম্বা ছুটি চলছে।

বিজ্ঞাপন

পরিবহন সংশ্লিষ্টরা ধারণা করছেন, আগামী শনি ও রবিবার (১৩ ও ১৪ জুন) থেকে রাজধানী ঢাকামুখী মানুষের ভিড় বাড়বে এবং সোমবার (১৫ জুন) থেকে ধীরে ধীরে পুরোনো সেই চিরচেনা রুপে ফিরবে রাজধানী ঢাকা।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD