Logo

ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টিপাতের সম্ভবনা

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুন, ২০২৫, ২১:৩৯
ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টিপাতের সম্ভবনা
ছবি: সংগৃহীত

আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। একই সঙ্গে এই পূর্বাভাসে হালকা বৃষ্টি হওয়ার কথাও জানানো হয়েছে।

বুধবার (১১ জুন) আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার সংক্রান্ত এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এই সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ থাকতে পারে আংশিক মেঘলা এবং হালকা বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা অপরিবর্তীত থাকতে পারে। এছাড়া ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিলো ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

বিজ্ঞাপন

এছাড়া ঢাকায় মঙ্গলবারের (১০ জুন) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD