Logo

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের নেত্রী আয়েশা গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুন, ২০২৫, ০৭:৪০
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের নেত্রী আয়েশা গ্রেফতার
ছবি: সংগৃহীত

তার স্বামীর নাম মাহমুদুল হাসান সাইদ

বিজ্ঞাপন

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা আয়েশা সিদ্দিকা ময়নাকে (৪০) বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় রাজধানীর আদাবর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আয়েশা সিদ্দিকা ময়না আদাবর এলাকার বীর মুক্তিযোদ্ধা চাঁনমিয়ার মেয়ে। তার স্বামীর নাম মাহমুদুল হাসান সাইদ। 

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানান, যাচাই বাছাইয়ের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD