সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১

এতে বক্তব্য দেন দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা
বিজ্ঞাপন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। সমাবেশ চলাকালে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে লোকজন।
শনিবার (২৮ জুন) দুপুরে তাকে আটক করে পুলিশ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বিষয়টি গণম নিশ্চিত করে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশ চলাকালে ছুরিসহ এক ছিনতাইকারীকে ধরেছে সমাবেশে আসা লোকজন।
এর আগে সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনের প্রথম পর্ব শুরু হয়। এতে বক্তব্য দেন দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। সকাল থেকে দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দুপুর ২টায় সমাবেশের মূলপর্ব শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
এমএল/








