রাজধানীর মিটফোর্ডে সোহাগ হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

পরে মিটফোর্ডের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়
বিজ্ঞাপন
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নির্মমভাবে পাথর মেরে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবির বিক্ষোভ মিছিল করেছে।
একই সঙ্গে সারাদেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জামায়েত ইসলামের এই সংগঠনটি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শনিবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় তাদের এ বিক্ষোভ মিছিলটি।
মিছিলটি রায়সাহেব বাজার ও তাঁতিবাজার অতিক্রম করে মিটফোর্ড হাসপাতালের সামনে পৌঁছায়। পরে মিটফোর্ডের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় বক্তারা সারাদেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এমএল/








