Logo

করোনায় আজও মৃত্যু শূন্য দেশ, শনাক্ত ২৭

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
করোনায় আজও মৃত্যু শূন্য দেশ, শনাক্ত ২৭
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। টানা চারদিন মৃত্যু শূন্য দেশ। আর এ সময়কালে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৭ জন। গতকাল এই সংখ্যা ছ...

বিজ্ঞাপন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। টানা চারদিন মৃত্যু শূন্য দেশ। আর এ সময়কালে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৭ জন। গতকাল এই সংখ্যা ছিল ৩৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

বিজ্ঞাপন

দেশে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৭ জন। আগের দিন ৬ হাজার ৭০৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৫ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৫৫৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২ হাজার ৪৭২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬ জন। শনাক্তের হার দশমিক ৬৪ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৬২ শতাংশ।

বিজ্ঞাপন

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৮০ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ২৬৪ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৮৩ শতাংশ।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD