Logo

রাতের মধ্যে ঢাবিতে ছাত্রদলের হল কমিটি বাতিলের আল্টিমেটাম উমামা ফাতেমার

profile picture
জনবাণী ডেস্ক
৯ আগস্ট, ২০২৫, ০৬:৪০
রাতের মধ্যে ঢাবিতে ছাত্রদলের হল কমিটি বাতিলের আল্টিমেটাম উমামা ফাতেমার
ছবি: সংগৃহীত

যা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানির সামিল

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে নতুন করে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণাকে ‘জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি’ করা।

শুক্রবার (০৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পোস্টে উমামা বলেন, ২০২৪ সালের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এর প্রতিবাদে আমি ও কয়েকজন শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম।

তিনি বলেন, গত বছর ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাতের পর ছাত্ররা ক্যাম্পাস ছাত্রলীগমুক্ত করার সাহস পেয়েছিল। কিন্তু বছর না ঘুরতেই গুপ্ত রাজনীতি ও প্রকাশ্য কমিটির চর্চা শুরু হয়েছে। যা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানির সামিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাবেক কেন্দ্রীয় এই সমন্বয়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD