Logo

বিনিয়োগই অর্থনৈতিক অগ্রগতির একমাত্র স্থায়ী সমাধান: আমীর খসরু

profile picture
জনবাণী ডেস্ক
১৪ আগস্ট, ২০২৫, ০২:৫৬
বিনিয়োগই অর্থনৈতিক অগ্রগতির একমাত্র স্থায়ী সমাধান: আমীর খসরু
ছবি: সংগৃহীত

বিনিয়োগই অর্থনৈতিক অগ্রগতির একমাত্র স্থায়ী সমাধান: আমীর খসরু

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও উন্নত করতে হলে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। বিনিয়োগই অর্থনৈতিক অগ্রগতির একমাত্র স্থায়ী সমাধান।

ঋণ গ্রহণ বা টাকা ছাপিয়ে দেশের অর্থনীতি চালানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বিদেশি বিনিয়োগকারী সম্মেলন ২০২৫’-এর বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট: বিকাশ ও সম্ভাবনা শীর্ষক সেশনে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।

বিজ্ঞাপন

আমীর খসরু জানান, নির্বাচনের খবর দেশ-বিদেশে ছড়িয়ে পড়ায় উদ্যোক্তাদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি হয়েছে। দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহ দেখাচ্ছেন। এর প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেন—জাপান থেকে একটি বড় বিনিয়োগকারী দল ইতিমধ্যেই বাংলাদেশে এসেছে।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলা জরুরি। পুঁজিবাজার ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। এজন্য বিনিয়োগকারীদের পণ্যের ব্র্যান্ডিং, টেকনিক্যাল ও অর্থনৈতিক সহায়তা এবং সরাসরি বিশ্ববাজারে প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে। ঋণ বা টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো কোনো স্থায়ী সমাধান নয়।

বিজ্ঞাপন

আমীর খসরুর মতে, দেশের বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগাতে বিদেশি অংশীদারত্ব অপরিহার্য। অবকাঠামো উন্নয়ন ও সামাজিক খাতে সরকারি ব্যয়ের পাশাপাশি বিদেশি মূলধনের প্রবাহ অর্থনীতিকে নতুন গতি দেবে। আগামী দিনের বাংলাদেশ গড়তে বিনিয়োগ ও পুঁজিবাজারকে উচ্চপর্যায়ে উন্নীত করতে হবে।

বিজ্ঞাপন

সম্মেলনে বিভিন্ন দেশের বিনিয়োগকারী, ব্যবসায়ী প্রতিনিধি, পুঁজিবাজার বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা অংশ নেন।

আয়োজক ব্র্যাক ইপিএল জানায়, এ ধরনের আয়োজন বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা বিশ্ব বিনিয়োগকারীদের সামনে তুলে ধরবে এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. এম মাসরুর রিয়াজ। প্যানেল আলোচনায় অংশ নেন বিএসইসি কমিশনার মো. সাইফউদ্দিন, কনটেক্সচুয়াল ইনভেস্টমেন্ট এলএলসির ব্যবস্থাপনা পরিচালক তাকাও হিরোসে এবং এশিয়া ফ্রন্টিয়ার ইনভেস্টমেন্টস লিমিটেডের ফান্ড ম্যানেজার রুচির দেশাই। সেশনটি সঞ্চালনা করেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD