Logo

ডেঙ্গুতে আরও এক প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৪৬৬ জন

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৫, ০৮:৫৭
ডেঙ্গুতে আরও এক প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৪৬৬ জন
ছবি: সংগৃহীত

এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন

বিজ্ঞাপন

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে রবিবার (১৭ আগস্ট) সকাল ৮টার মধ্যে তার মৃত্যু হয়। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১০৫ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৩৭৮ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬০ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন, খুলনায় ৪৭ জন, ময়মনসিংহে ৪ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, রংপুর ৫ জন এবং সিলেটে ৬ জন ডেঙ্গু রোগী রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ৪১ জন মারা গেছেন।

আর আগস্টে এখন পর্যন্ত ৫ হাজার ৩৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ২২ জন।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD