Logo

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৪ জনের

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৫, ০৩:০৬
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৪ জনের
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় আরও ২৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও  ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় আরও  ২৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে সুধু ঢাকা  সিটি করপোরেশনেই ১০০ জন আর বাকি অন্যরা ঢাকা সিটির বাইরে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ২০২ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৭৮১ জন। মারা গেছেন ১১৪ জন।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানিয়েছেন, ডেঙ্গু এখন সারা বছরই দেখা যাচ্ছে, তবে বৃষ্টি শুরু হলে তা বাড়ছে। তিনি বলেন, মশা নিরোধক ওষুধ ব্যবহার এবং জনসচেতনতা বাড়ানো গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, মশানিধনে শুধু জরিমানা বা জনসচেতনতা যথেষ্ট নয়, বরং সঠিক জরিপ ও দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD