Logo

ঝড়-বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ, বন্দরে ৩ নম্বর সংকেত

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৫, ০৩:২৫
ঝড়-বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ, বন্দরে ৩ নম্বর সংকেত
ছবি: সংগৃহীত

সারাদেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাদেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস দেওয়া হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পূর্বাভাসে বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ-পুর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া আবহাওয়ার অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। 

বিজ্ঞাপন

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD