Logo

গয়েশ্বর চন্দ্র রায়ের দুর্নীতি মামলার রায় ৪ সেপ্টেম্বর

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৫, ২৩:৫৯
গয়েশ্বর চন্দ্র রায়ের দুর্নীতি মামলার রায় ৪ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর নতুন দিন নির্ধারণ করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহা. আবু তাহের।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে এদিন রায় প্রস্তুত না হওয়ায় বিচারক নতুন তারিখ ঘোষণা করেন। এর আগে যুক্তিতর্ক শেষে ২৮ আগস্টকে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, ২০০৯ সালের ৫ জানুয়ারি দুদকের উপ-পরিচালক এস এস মফিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৫ জুলাই অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। মামলার শুনানির সময় অভিযোগপত্রভুক্ত ৪৭ জন সাক্ষীর মধ্যে ২৯ জন আদালতে সাক্ষ্য দেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাজধানীর রায়েরবাজারে গয়েশ্বরের ছয়তলা ভবন এবং কেরানীগঞ্জে পৈত্রিক জমিতে নির্মিত বাড়ির ব্যয় গোপন করে তিনি জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেন। গণপূর্ত বিভাগের মূল্যায়নে অতিরিক্ত ব্যয়ের প্রমাণ মেলে ২৫ লাখ টাকারও বেশি। এছাড়া তার বাসায় ঘোষণাবহির্ভূত ৫৮ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রীও পাওয়া যায়।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD