Logo

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবির তিনদিন ক্লাস-পরীক্ষা বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
৩১ আগস্ট, ২০২৫, ০৫:১৮
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবির তিনদিন ক্লাস-পরীক্ষা বন্ধ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ সেপ্টেম্বর (রোববার) থেকে ১০ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, গত ২৪ আগস্ট বাম ধারার সাত সংগঠনের প্যানেল প্রতিরোধ পর্ষদ দাবি জানিয়েছিল- ডাকসু নির্বাচনের আগে ও পরে ৫ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত রেখে শুধুমাত্র ক্লাস চালু রাখার।

নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD