Logo

৭৫ বছর বয়সে বিএ পাস কৃষক সাদেক আলীকে বাউবির সংবর্ধনা

profile picture
জনবাণী ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৯
৭৫ বছর বয়সে বিএ পাস কৃষক সাদেক আলীকে বাউবির সংবর্ধনা
ছবি: সংগৃহীত

৭৫ বছর বয়সে বিএ পাস কৃষক সাদেক আলীকে বাউবির সংবর্ধনা

বিজ্ঞাপন

শিক্ষার আলোয় আলোকিত হওয়ার পথে বয়স কোনো বাধা নয়—এ কথা আরও একবার প্রমাণ করলেন নাটোরের কৃষক মো. সাদেক আলী প্রামাণিক। ৭৫ বছর বয়সে বিএ পাস করার অসামান্য সাফল্যের জন্য তাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “অসুস্থ শরীর, ভাঙা পা, তবুও ৭৫ বছর বয়সে বিএ পাসের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়—শিক্ষার কোনো বয়স নেই। সাদেক আলী অদম্য যোদ্ধা, সমাজের বাতিঘর। এটি শুধু ডিগ্রির গল্প নয়, মানুষের ইচ্ছাশক্তির জয়।”

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। 

বিজ্ঞাপন

বক্তারা বলেন, বয়স কোনো শিক্ষার অন্তরায় হতে পারে না। মো. সাদেক আলী প্রামাণিক আজীবন শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিজ্ঞাপন

সংবর্ধিত শিক্ষার্থী সাদেক আলী আবেগভরে বলেন, “ছোটবেলায় বাবা-মা হারিয়ে অনেক কষ্টে বড় হয়েছি। আর্থিক সমস্যার কারণে ইন্টারমিডিয়েটের পর পড়াশোনা বন্ধ করতে হয়। কৃষিকাজে মন দিয়েই জীবন কেটেছে। ২০১৬ সালে হজ শেষে ছেলের উৎসাহে বাউবিতে ভর্তি হয়ে আবার পড়াশোনা শুরু করি। ভালো ফলাফল করতে পেরে জীবনে নতুন অনুপ্রেরণা পেয়েছি। এই সুযোগ না পেলে বড় আফসোস থেকে যেত।”

তিনি আরও বলেন, “আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। একইসঙ্গে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই। শিক্ষা গ্রহণের কোনো শেষ নেই—জীবনের শেষ দিন পর্যন্ত আমি শেখার চেষ্টা চালিয়ে যাবো, ইনশাল্লাহ।”

বিজ্ঞাপন

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD