Logo

কবে থেকে বাড়তে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

profile picture
জনবাণী ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৯
কবে থেকে বাড়তে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

ঢাকায় এ সময় ২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়

বিজ্ঞাপন

ভাদ্রের চলমান গরম আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত একইরকম থাকতে পারে। এ ছাড়া বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে দেশে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (০৮ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,  আগামীকাল মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ১৬টিতে বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে, ৬০ মিলিমিটার। ঢাকায় এ সময় ২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD