Logo

ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলনেও দাম কম থাকায় হতাশ চাষিরা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলনেও দাম কম থাকায় হতাশ চাষিরা
ছবি: সংগৃহীত

ফুলবাড়ী প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন চরাঞ্চলে মরিচের বাম্পার ফলন হয়েছে । তবে দাম কম থাকায় উদ্বিগ্ন প্রান্তিক চাষীরা। উপজেলার ছয়ট...

বিজ্ঞাপন

ফুলবাড়ী প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন চরাঞ্চলে মরিচের বাম্পার ফলন হয়েছে । তবে দাম কম থাকায় উদ্বিগ্ন প্রান্তিক চাষীরা। উপজেলার ছয়টি ইউনিয়নে মাঠজুড়ে শোভা পাচ্ছে কাঁচা পাকা মরিচ। উপজেলা হাট-বাজারগুলোতে মরিচ সরবরাহ থাকায় তেমন দাম নেই বললে চলে। কিছু চাষি উৎপাদন খরচ তুলতে পারলেও অধিকাংশ কৃষক মুল টাকা তুলে পারে নি এখনো। তাই মরিচের ভরা মৌসুমে দাম কম থাকায় মাথায় হাত চাষীদের।দাম কম থাকলেও তারপরও কিছু চাষী মরিচ তুলে বাজারে বিক্রি করেছেন। উৎপাদন ভালো কৃষকের মুখে হাসি ফুটলেও দাম কম থাকায় চরম হতাশ  চাষিরা।

উপজেলার গজেরকুটি, বালাহাট, নাওডাঙ্গা, গোরকমণ্ডপ, চরগোড়ক মণ্ডল, বালাটারী কুরুষাফেরুষা এলাকায় গিয়ে দেখা গেছে, কৃষকরা অধিক লাভের আশায় শতশত বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। যাদের নিজস্ব  জমি নেই তারাও অন্যের জমি লিজ নিয়ে মরিচ চাষ করেছেন। দাম কম হওয়ায় উৎপাদন খরচ উঠছে না কৃষকের।

বিজ্ঞাপন

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি এলাকার মরিচ চাষি মজির হোসেন জানান, তিনি প্রতি বছর ৫ থেকে ৭ বিঘা জমিতে মরিচের আবাদ করেন। এ বছরও তিনি পাঁচ বিঘা জমিতে মরিচের আবাদ করেছেন। প্রতি বিঘা মরিচ চাষ করতে  কমপক্ষে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়।  দাম কম থাকায় উৎপাদন খরচ উঠছে না। কৃষক মজিবর বলেন, ১০  থেকে ১৫ বছর থেকে মরিচ চাষ করে আসছি প্রতিবছর খরচ মিটিয়ে লাভ হয় কিন্তু এবছর মরিচের দাম নেই বললেই চলে ,প্রতিবছর খেতেই বিক্রি করি প্রতি মন ১ হাজার থেকে ১হাজার ৫ শত টাকা করে  বর্তমানে মরিচের বাজার মন ৬০০ থেকে ৭০০ শত টাকা করে, তাই দাম না থাকায় এবার খেতে মরিচ বিক্রি করতে পারি না। এবার উৎপাদনের খরচ তো দূরের কথা লোকসান গুনতে হবে। একই এলাকার কৃষক মনু মিয়া ও আমজাদ হোসেন সহ মরিচের দাম ভালো না থাকায় দুশ্চিন্তা করছে চাষীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন জনবাণীকে জানান, অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় এবার মরিচের আবাদে কোনো প্রকার রোগ বালাই আক্রমণ নেই। ফলে বাম্পার ফলন হয়েছে। এ বছর উপজেলায় ৯০ হেক্টর জমিতে মরিচের চাষাবাদ হয়েছে। তবে বর্তমানে মরিচের দাম কিছুটা কম। যারা আগাম মরিচ চাষ করেছেন তারা লাভবান হয়েছেন।  

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD