Logo

রাজধানীতে যুবলীগের বিক্ষোভ মিছিল

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
রাজধানীতে যুবলীগের বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধ...

বিজ্ঞাপন

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর উত্তর যুবলীগের বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

বিজ্ঞাপন

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, অতীতের হিংস্রতা ও নৈরাজ্য ছাড়েনি বিএনপি। অরাজকতা করলে পুলিশ তার জবাব দেবে। আর পুলিশ বাহিনীর সাথে থেকে যুবলীগও সকল নৈরাজ্য প্রতিহত করবে।

পরশ জানিয়েছেন, আজ শুক্রবার থেকে যুবলীগ পুলিশের সাথে রাজপথেই থাকবে। পরে যুবলীগ চেয়ারম্যানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর যুবলীগ।

বিজ্ঞাপন

একই সময়ে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। সমাবেশে যুবলীগ নেতারা বলেন, আন্দোলনের নামে বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। গত কয়েকদিনে বিভিন্ন স্থানে পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলা করা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে বিএনপি।

পরে বিক্ষোভ মিছিল জিরো পয়েন্টসহ বেশ কয়েকটি সড়ক ঘুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেষ হয়।

আরএইচ/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD