Logo

‘আ.লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে কাজ করছে ইসি’

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
‘আ.লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে কাজ করছে ইসি’
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে ক্ষমতা টিকিয়ে রাখতে কাজ করছে নির্বাচন কমিশন। জনগণ ফুঁসে উঠছে, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী ...

বিজ্ঞাপন

আওয়ামী লীগকে ক্ষমতা টিকিয়ে রাখতে কাজ করছে নির্বাচন কমিশন। জনগণ ফুঁসে উঠছে, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেছেন, বর্তমান কমিশনের বৈধতা নেই, তাই তাদের দেওয়া নির্বাচনী রোডম্যাপ বিএনপি মানে না।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে সম্মিলিত যুব ফোরাম।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, সরকার ভারত সফরে কিছু আনতে পারেনি, যা কিছু দিয়ে এসেছে।

সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ সংগঠনের নেতারা।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD