Logo

‘বিএনপির চেয়ে আওয়ামী লীগ এক ডিগ্রী বেশি’

profile picture
জনবাণী ডেস্ক
৪ অক্টোবর, ২০২২, ১৭:০৬
‘বিএনপির চেয়ে আওয়ামী লীগ এক ডিগ্রী বেশি’
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি গোপন কোনো আঁতাত করে না। যা কিছু হবে স্বচ্ছ

বিজ্ঞাপন

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, যে জন্য আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেয়া হয়েছিল তার বাস্তব প্রতিফলন ঘটেনি। এ সরকার ক্ষমতায় এসে যা করছে তা বিএনপির চেয়ে এক ডিগ্রী বেশি। জাতীয় পার্টি এই অস্বচ্ছ রাজনীতির পরিবর্তন চায়। 

আজ সোমবার (৩ অক্টোবর) রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জোট গঠনের বিষয়ে জিএম কাদের বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাদের নির্বাচনে যাওয়া না যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটার উপর দলটির ভবিষ্যৎ রাজনীতির অস্তিত্ব নির্ভর করছে। তাই তৃণমূল থেকে দলের উচ্চ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিএনপির সঙ্গে গোপন আঁতাতের বিষয়ে জিএম কাদের বলেন, জাতীয় পার্টি গোপন কোনো আঁতাত করে না। যা কিছু হবে স্বচ্ছ।

এরশাদের শাসনামলের কথা উল্লেখ করে জিএম কাদের বলেন, এরশাদের শাসনামলে এসব ছিল না। সংখ্যালঘুরা ভালো ছিল। দেশে সুশাসন ছিল। দুর্নীতি কম ছিল। জাতীয় পার্টি তেমন সুশাসন নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে চায়।

দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে জিএম কাদের বলেন, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। সামনে নির্বাচন। কিন্তু জাতীয় পার্টি এখন পর্যন্ত কিছুই বুঝতে পারছে না। নির্বাচনে সব দল অংশ নেবে কিনা, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় পার্টিতে ভাঙনের বিষয়ে জিএম কাদের বলেন, একটা দলে থাকলে অনেকেই নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেন। এরমধ্য থেকে একজনকে বেছে নেয়া হয়। রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে মোস্তাফিজার রহমান মোস্তফাকে মনোনয়ন দেয়ার কথাও জানান তিনি।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর জেলা জাতীয় পাটির্র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল মাসুদ নান্টু, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পাটির্র সাধারণ সম্পাদক এসএম ইয়াসীরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD