Logo

ক্ষমা পেয়েছি কিন্তু চিঠি আনতে যাইনি : ডা. মুরাদ

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জানুয়ারি, ২০২৩, ১৩:৩৫
ক্ষমা পেয়েছি কিন্তু চিঠি আনতে যাইনি : ডা. মুরাদ
ছবি: সংগৃহীত

আমি আবেদন করেছিলাম আমাকে ক্ষমা করে দিয়েছে বলে জানতে পেরেছি কিন্তু এখনো চিঠি আনতে যাইনি

বিজ্ঞাপন

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, শাস্তি প্রত্যাহার করে আমাকে দল থেকে ক্ষমা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন। 

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে মুরাদ হাসান বলেন, আমি আবেদন করেছিলাম। আমাকে ক্ষমা করে দিয়েছে বলে জানতে পেরেছি। কিন্তু এখনো চিঠি আনতে যাইনি। 

বিজ্ঞাপন

তিনি বলেন, মেয়র জাহাঙ্গীর আরও গুরুতর কথা বলেছিলেন, তাই তিনি চিঠিটা দ্রুত নিয়েছেন।

প্রসঙ্গত, কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা জামালপুর-৪ আসনের সাংসদ ডা. মো. মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD