Logo

রাজধানীতে বিএনপির পদযাত্রা দুপুরে

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জানুয়ারি, ২০২৩, ০৯:২২
রাজধানীতে বিএনপির পদযাত্রা দুপুরে
ছবি: সংগৃহীত

বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে পদযাত্রা করবেন তারা।

বিজ্ঞাপন

গণতন্ত্র পুনরুদ্ধার এবং ১০ দফা দাবি আদায়ে স্লোগান, মিছিল ও সমাবেশের বাইরে রাজধানীতে আজ দুপুরে নিঃশব্দ পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।

শনিবার (২৮ জানুয়ারি)  দুপুর ২টায় বাড্ডা হোসেন মার্কেট থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত হবে এ পদযাত্রা কর্ম্পসূচি।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আমিনুল হক জানান, বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে পদযাত্রা করবেন তারা।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর উত্তর বিএনপি এ কর্মসূচির আয়োজক। এছাড়া  ৩১ জানুয়ারি গাবতলী টার্মিনাল থেকে শুরু হয়ে মিরপুর-১ নম্বর হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা কর্মসূচির আয়োজকও উত্তর বিএনপি।

মহানগর দক্ষিণের উদ্যোগে ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা দিয়ে শেষ হবে চার দিনের এ কর্মসূচি। সব কর্মসূচিই দুপুর ২টায় শুরু করা হবে।

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD