Logo

জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি লেবার পার্টির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৫১
জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি লেবার পার্টির
ছবি: সংগৃহীত

ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বর্ধিত মূল্য প্রত্যাহার অথবা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জনগণের আয় ও ক্রয়ক্ষমতা কমার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে মানুষের জীবনযাত্রায় চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর নতুন অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, জ্বালানি তেল বিলাসপণ্য নয়; দেশের অর্থনীতি, কৃষি, পরিবহন, শিল্প ও জনজীবনের বিভিন্ন কর্মকাণ্ড এর সঙ্গে সরাসরি যুক্ত। জ্বালানির দাম বাড়লে পরিবহন ব্যয়ের পাশাপাশি কৃষকের সেচ ও উৎপাদন খরচ, পণ্য পরিবহন ব্যয় এবং শিল্পের উৎপাদন ব্যয়ও বাড়তে পারে। এর প্রভাব শেষ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়বে বলে তিনি মন্তব্য করেন।

লেবার পার্টির চেয়ারম্যানের ভাষ্য, সরকারের নীতিগত সিদ্ধান্ত, ব্যবস্থাপনার দুর্বলতা কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লোকসানের দায় সাধারণ মানুষের ওপর চাপানো উচিত নয়। অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রথমে অপচয়, দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা কমানোর কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে মূল্যস্ফীতির চাপ বাড়লে শ্রমজীবী মানুষ, কৃষক, নিম্নআয়ের পরিবার, ক্ষুদ্র ব্যবসায়ী ও মধ্যবিত্তরা বেশি চাপে পড়তে পারেন। মানুষের আয় না বাড়িয়ে জীবনযাত্রার ব্যয় বাড়ানোর পরিবর্তে জনবান্ধব অর্থনৈতিক নীতি গ্রহণের প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডা. ইরান বলেন, জনগণের জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তা বিবেচনায় নিয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এমন পদক্ষেপের পরিবর্তে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তিনি জ্বালানি তেলের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার অথবা পুনর্বিবেচনার দাবি জানান। পাশাপাশি গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এবং কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD