হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

বসা অবস্থায় হঠাৎ অসুস্থ বোধ করেন মহাসচিব সঙ্গে সঙ্গে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়
বিজ্ঞাপন
হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিজ্ঞাপন
তিনি জানান, চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসা অবস্থায় হঠাৎ অসুস্থ বোধ করেন মহাসচিব। সঙ্গে সঙ্গে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বলেন, ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক অধ্যাপক মুমিনুজ্জামানের অধীনে মির্জা ফখরুলকে ভর্তি করা হয়েছে।








