Logo

হাতুড়ি পার্টি নামলে দাঁতভাঙা জবাব দিতে হবে বললেন গয়েশ্বর

profile picture
জনবাণী ডেস্ক
২০ আগস্ট, ২০২৩, ০৩:২৫
হাতুড়ি পার্টি নামলে দাঁতভাঙা জবাব দিতে হবে বললেন গয়েশ্বর
ছবি: সংগৃহীত

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার জন্য হাতুড়ি পার্টি নামলে হাত-পা ভেঙে দিতে হবে।

বিজ্ঞাপন

বিএনপির কর্মসূচিতে হাতুড়ি পার্টি নামলে দাঁতভাঙা জবাব দিতে হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

শনিবার (১৯ আগস্ট) মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত পদযাত্রা কর্মসূচির আগে দেওয়া বক্তব্যে নেতাকর্মীদের তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার জন্য হাতুড়ি পার্টি নামলে হাত-পা ভেঙে দিতে হবে। শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মী মারা গেছেন। আমরা রাজপথে আরও রক্ত দিতে প্রস্তুত। তবুও এই সরকারের পতন করব।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য শেখ হাসিনা দায়ী। তাকে ক্ষমতায় রেখে বেগম জিয়ার সুচিকিৎসা হবে না। যখন যেমন পরিস্থিতি হবে তখন তার জবাব দিতে হবে। সরকারের কাছে খালেদা জিয়ার সুচিকিৎসা দাবি করে লাভ হবে না। বেগম জিয়ার স্থায়ী মুক্তি আন্দোলনের মাধ্যমে নিশ্চিত করতে হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, “শেখ হাসিনার নির্দেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো হামলা হলে তার জবাব দিতে হবে। এ জন্য খালি হাতে নয়, সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মোকাবিলা করতে হবে।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD