Logo

দেশের মানুষ যা চাইবে সে ভাবেই হবে: তথ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৩, ০৪:০১
দেশের মানুষ যা চাইবে সে ভাবেই হবে: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

সোমবার (১৬ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দেশের মানুষ যা চাইবে সে ভাবেই হবে বলে উল্লেখ্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল যে কোনো বিষয়ে পরামর্শ দিতে পারেন। তা গ্রহণ করবো কি না আমাদের ব্যাপার। বন্ধু রাষ্ট্র কে কি বললো তাতে কিছু যায় আসে না। দেশটা আমাদের।”

সোমবার (১৬ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। মন্ত্রিসভা ছোট করা বা না করা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি প্রয়োজন হলে করতে পারেন। তবে আগেই এটা নিয়ে কিছু বলা সংবিধান সম্মত নয়।

আরও পড়ুন: আমরাও নির্বাচন চাই, তবে আর যেনতেন হতে দেওয়া হবে না: ফখরুল

বিজ্ঞাপন

ডা. হাছান মাহমুদ বলেন, আজকে যখন মানবতার বিরুদ্ধে অপরাধ হচ্ছে, ইসরায়েল নির্বিচারে ফিলিস্তিনিদের মারছে। তখন ইসরায়েলের পক্ষ নিয়েছে বিএনপি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD