এনসিপির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি: রাশেদ খান

বিএনপি নেতা রাশেদ খান অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়ের প্রধান উৎস চাঁদাবাজি।
বিজ্ঞাপন
বুধবার (২৬ মে) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে নিজ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এনসিপির শীর্ষ নেতাদের ব্যয়বহুল রাজনৈতিক কার্যক্রম, অফিস ভাড়া ও চলাফেরার খরচের উৎস নিয়েও প্রশ্ন রয়েছে। এ সময় তিনি দলটির কয়েকজন নেতার ব্যক্তিগত ব্যয়ের বিষয়েও প্রশ্ন তোলেন।
বিজ্ঞাপন
রাশেদ খান আরও দাবি করেন, আন্তর্জাতিক বাণিজ্য ও রাজনৈতিক বিভিন্ন চুক্তিতে বিএনপি বা জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, এসব বিষয়ে এনসিপির ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।
তিনি এনসিপির এক নেতার রাজনৈতিক আচরণ নিয়েও সমালোচনা করেন এবং তার বক্তব্যকে অশোভন বলে মন্তব্য করেন।
বিজ্ঞাপন
জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খান বলেন, জামায়াত কখনোই দেশের ক্ষমতায় আসতে পারবে না। তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি। জামায়াত সব সময় অগণতান্ত্রিক ও স্বৈরাচার সরকারের দোসর হিসেবে কাজ করেছে। আজ তারা বিএনপি সরকারকে পতনে ভয় দেখায়। জামায়াত-এনসিপি মিলে ষড়যন্ত্র শুরু করেছে। এই অপশক্তিকে আর দেশের মানুষ গ্রহণ করবে না।








