জাতীয় কবির সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় কবির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতও করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (২৫ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত জাতীয় কবির সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করা হয়।
ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে ছাত্রদলের নেতাকর্মীরা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
বিজ্ঞাপন
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওনসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা জাতীয় কবির সাহিত্য, সংগীত ও বিদ্রোহী চেতনার বিভিন্ন দিক স্মরণ করেন।








