Logo

জামায়াতের ১০০ গরুতে প্রশ্ন নেই, বিএনপির ৬ গরুতেই বিতর্ক: রাশেদ খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ মে, ২০২৬, ১৭:৪৫
জামায়াতের ১০০ গরুতে প্রশ্ন নেই, বিএনপির ৬ গরুতেই বিতর্ক: রাশেদ খান
ছবি: সংগৃহীত

কোরবানির পশুর সংখ্যা এবং রাজনৈতিক নেতাদের অর্থের উৎস নিয়ে আলোচনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান।

বিজ্ঞাপন

নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেন, নুরুল ইসলাম বুলবুল ৬৫টি এবং মোহাম্মদ বেলায়েত হোসেন ১০০টি গরু কোরবানি দিলেও তাদের অর্থের উৎস নিয়ে তেমন কোনো প্রশ্ন তোলা হয়নি। অন্যদিকে, বিএনপি সরকারের সাবেক মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ৬টি গরু কোরবানি দেওয়ার পর তার অর্থের উৎস নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খান তার স্ট্যাটাসে রাজনৈতিক দল ও ব্যক্তিভেদে ভিন্ন ধরনের মূল্যায়নের অভিযোগ তুলে বলেন, একই ধরনের ঘটনায় সবার ক্ষেত্রে সমান মানদণ্ড প্রয়োগ করা হচ্ছে না। তিনি এ বিষয়টিকে ‘দ্বৈত মানদণ্ড’ হিসেবে আখ্যায়িত করেন।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD