তফসিল হলেই ১৯ ও ২০ নভেম্বর হরতাল

আউয়াল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
বিজ্ঞাপন
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
তফসিল ঘোষণা হলে তা প্রত্যাখান করে বিএনপিসহ বিরোধী দলগুলো আগামী ১৯ ও ২০ নভেম্বর হরতালের কর্মসূচি দিতে যাচ্ছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
একাধিক সূত্রে জানা যায়, সামাজিকমাধ্যমে সংবাদ সম্মেলন করে এই হরতালের ঘোষণা দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞাপন
এছাড়া তফসিল ঘোষণার পরপরই সারাদেশে তাৎক্ষণিক বিক্ষোভ করার সিদ্ধান্ত আগেই নিয়েছে বিরোধী দলগুলো। ইতোমধ্যে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত দলগুলোর পঞ্চম দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন চলমান থাকায় তাৎক্ষণিক বিক্ষোভ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিরোধী দলগুলোর মধ্যে বিএনপি ছাড়াও রয়েছে বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন, সিপিবিসহ অন্যান্য কিছু দল।
বিজ্ঞাপন
আরএক্স/








