Logo

মনোনীত প্রার্থীদের চিঠি বিতরণ আ. লীগের

profile picture
জনবাণী ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৩, ২৩:৪৫
মনোনীত প্রার্থীদের চিঠি বিতরণ আ. লীগের
ছবি: সংগৃহীত

দুপুরে বাংলাদেশ আ. লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে ক্ষামতাসীন দল আওয়ামী লীগ।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ আ. লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে, রবিবার (২৬ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দলটি। তিনশ সংসদীয় আসনের মধ্যে দুটি বাদ রেখে ২৯৮টি আসনে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে দলটি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৮ থেকে ২১ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আ. লীগ। এই ৪ দিনে মোট ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে অনলাইনে ১২১ জন ফরম কিনেছেন। ফরম বিক্রি করে ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় হয়েছে দলটির।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD