Logo

বিএনপি আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে চেয়েছিল: রুমিন ফারহানা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৬, ১৮:১২
বিএনপি আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে চেয়েছিল: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে বহিষ্কারের পেছনে নিজের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়ার পরিকল্পনা ছিল বলে দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার অভিযোগ, দলীয় নেতৃত্ব তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে চেয়েছিল।

বিজ্ঞাপন

শনিবার (১০ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

আলোচনায় রুমিন ফারহানা বলেন, ‘বিএনপির সিদ্ধান্তটা ছিল আমার ক্যারিয়ার শেষ করে দেওয়ার।’ এ সময় অনুষ্ঠানের উপস্থাপক জানতে চান, দীর্ঘদিন বিএনপির পক্ষে কথা বলার পর হঠাৎ কেন তার প্রতি দলের বিরূপ মনোভাব তৈরি হলো।

জবাবে রুমিন বলেন, এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে করপোরেট প্রতিষ্ঠানের উদাহরণ টেনে তিনি বলেন, কোনো কর্মী নিজের যোগ্যতা ও দক্ষতায় ঊর্ধ্বতন কর্মকর্তাকে ছাড়িয়ে গেলে তা নিয়ে অস্বস্তি তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিএনপির সিদ্ধান্তের প্রসঙ্গে তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে সাত মাস পেরিয়ে গেছে এবং তিনি দীর্ঘদিন ধরে এ বিষয়ে কথা বলে আসছেন। তার দাবি, দল হয়তো তাকে আবারও সংরক্ষিত আসনে রাখত, কিন্তু সরাসরি রাজনৈতিক মাঠে কাজ করার সুযোগ সীমিত হয়ে যেতে পারত।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, গত আট থেকে নয় বছর ধরে তিনি এই এলাকায় কাজ করেছেন। এলাকার মানুষের মনোভাব ও চাহিদা বুঝেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

বিএনপির সঙ্গে নিজের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, একসময় তিনি বিএনপির রাজনীতি করেছেন। তবে দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলেও নিজের রাজনৈতিক সক্ষমতা ও সিদ্ধান্তের দায়ভার নিজেই নিতে চান।

বিজ্ঞাপন

টকশোতে উপস্থাপক তাকে স্মরণ করিয়ে দেন, বিএনপি থেকে বহিষ্কারের পর তিনি বলেছিলেন, খালেদা জিয়া তার ওপর লড়াইয়ের যে দায়িত্ব দিয়ে গেছেন, তা জীবনের শেষ দিন পর্যন্ত পালন করবেন। উপস্থাপক জানতে চান, বিএনপির স্বার্থ রক্ষা করাও কি সেই দায়িত্বের অংশ নয়?

জবাবে রুমিন ফারহানা বলেন, বিএনপির বক্তব্য অনুযায়ী ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। খালেদা জিয়ার বক্তব্যের আলোকে দেশের স্বার্থকেই তিনি অগ্রাধিকার দিচ্ছেন বলে জানান।

যে কারণে বিএনপি থেকে বহিষ্কার

বিজ্ঞাপন

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় মনোনয়ন না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। জোটের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়াকে দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্তের পরিপন্থি বিবেচনা করে তার বিরুদ্ধে বহিষ্কারের পদক্ষেপ নেয় বিএনপি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD