Logo

রাজনীতিতে ভিন্নমত থাকবে, মিছিল-মিটিং হবে- এটাই স্বাভাবিক

profile picture
উপজেলা প্রতিনিধি
আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২১:১৩
রাজনীতিতে ভিন্নমত থাকবে, মিছিল-মিটিং হবে- এটাই স্বাভাবিক
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান ও অভিনন্দন জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শফিকুল আলম চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‎অনুষ্ঠান শেষে চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে ভিন্ন মত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে, মিছিল হবে, মিটিং হবে- এটাই স্বাভাবিক।

‎তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশে বিভিন্ন মত ও পথের মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে। মতপার্থক্য থাকলেও তা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রকাশ করা উচিত। রাজনীতিতে যে কোনো কথার জবাব মানুষ দেয়।

বিজ্ঞাপন

‎অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলার প্রাথমিক বৃত্তি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। কৃতী শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অতিথিরা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD