Logo

কলকাতা থেকে দেশে ফিরল ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ

profile picture
জনবাণী ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬, ১৬:০৬
কলকাতা থেকে দেশে ফিরল ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে আনা হয়েছে। ঢাকায় জানাজা শেষে তাঁর মরদেহ চট্টগ্রামের রাউজানে গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

বিজ্ঞাপন

রবিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে রোটনের মরদেহ বাংলাদেশে আনা হয়। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় রোটনের মরদেহ গ্রহণ করেন তাঁর স্ত্রী আরেফা সুলতানা।

এর আগে শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোটন। তাঁর স্ত্রী জানিয়েছেন, তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যুর ছয় দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সংগঠনটির নেতৃত্বে থাকার সময় তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ছাত্রলীগের দায়িত্ব শেষ করার পর আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন রোটন। ২০২১ সালে তাঁকে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য করা হয়।

চিকিৎসার জন্য দুই বছরেরও বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন ছাত্রলীগের সাবেক এই নেতা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে রোববার তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।

বিজ্ঞাপন

ঢাকায় জানাজা সম্পন্ন হওয়ার পর রোটনের মরদেহ চট্টগ্রামের রাউজানে তাঁর গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD