Logo

খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

profile picture
জনবাণী ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৪, ২১:৪৬
খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

অসুস্থ হলেও বিএনপি চেয়ারপারসনের মনোবল শক্ত আছে

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। 

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদমর্যাদাধারী এই নেতা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাক্ষাৎ শেষে হুমায়ুন কবীর বলেন, আমি মূলত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলাম। অসুস্থ হলেও বিএনপি চেয়ারপারসনের মনোবল শক্ত আছে।

তিনি আরও বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে নিষ্ঠুর স্বৈরাচার হাসিনার পতন ঘটানোয় দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম জিয়া। দেশের মানুষ তাকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচনা করে। স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সংগ্রামে তিনিই ছিলেন দেশবাসীর অনুপ্রেরণা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, দীর্ঘ ১৫ বছর পর গত ৯ নভেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন হুমায়ুন কবীর।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD