Logo

কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে ইঞ্জিনিয়ার ইশরাকের হুঁশিয়ারি

profile picture
জনবাণী ডেস্ক
২০ মার্চ, ২০২৫, ০৫:০২
কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে ইঞ্জিনিয়ার ইশরাকের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে ইঞ্জিনিয়ার ইশরাকের হুঁশিয়ারি

বিজ্ঞাপন

ঢাকার দুই সিটি করপোরেশনের ১২৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, শোনা যাচ্ছে, একজন উপদেষ্টার নেতৃত্বে বা প্ররোচনায় ব্যাপক ঘুষ বাণিজ্যের মাধ্যমে প্রশাসক নিয়োগ করতে চায়। এই অভিযোগ যদি সত্য হয়, তাহলে তারা সফলভাবে সম্পন্ন করতে পারবে না। জনগণ তাদেরকে একদিনের জন্যও অফিসে বসতে দিবে না।

বুধবার (১৯ মার্চ) বিকালে রাজধানীর শ্যামপুরে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ৩১ দফা কর্মশালায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু। 

বিজ্ঞাপন

ইশরাক বলেন, বর্তমান সরকারের একজন উপদেষ্টা তার প্ররোচনায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির ১২৯ টি ওয়ার্ডে ব্যপক ঘুষ বাণিজ্যের মাধ্যমে নিজেদের মনোনীত ব্যক্তিদের কাউন্সিল পদে প্রশাসক নিয়োগ করতে চায়। এটি যদি মিথ্য হয়ে থাকে, তাহলে এর কোনো ভিত্তি নেই। কিন্তু যদি এটি সত্য হয়ে থাকে, এই কর্মশালা থেকে হুঁশিয়ারি দিতে চাই- এটি তারা সফলভাবে সম্পন্ন করতে পারবে না।

বিজ্ঞাপন

ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, যদি জনগণের বিরুদ্ধে গিয়ে খুনি হাসিনা যেভাবে মনোনয়ন বাণিজ্য করে অযোগ্যদের মেয়র, এমপি-মন্ত্রী বানিয়েছেন, সেভাবে করা হলে জনগণ মেনে নেবে না। তাদেরকে জনগণ একদিনের জন্য বসতে দিবে না। যদি প্রশাসক নিয়োগ দিতে হয় স্বচ্ছভাবে বিএনপিসহ অংশীজনদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যোগ্য ব্যক্তিদের প্রশাসক নিয়োগ দিতে পারে।

তিনি বলেন, আজকে নগারয়নের কথা বলা হলেও কোনো বিধিনিষেধ মানা হচ্ছে না। যে যার মতো পরিবেশ নষ্ট করছে। অপরিকল্পিত দালান নির্মিত হচ্ছে। আমরা নগরবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে পারিনি। ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা। এসব থেকে নগরবাসিকে নিষ্পত্তি দিতে নির্বাচিত জনপ্রতিনিধি। তাই কোনো অযৌক্তিক কারণ দেখেয়ি নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত জনগণ মেনে নিবে না।

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD