Logo

মুক্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই: ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
মুক্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই: ফখরুল
ছবি: সংগৃহীত

দেশ ও মানুষের মুক্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন। রোববার (১০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর লেখা এবং...

বিজ্ঞাপন

দেশ ও মানুষের মুক্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন। রোববার (১০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর লেখা এবং কবি আব্দুল হাই শিকদার সম্পাদিত ‘মাও সেতুঙ ও বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন

ফখরুল বলেন, ‌‘আওয়ামী লীগ দেশে শোষণ-লুণ্ঠন করে দুঃসহ এক অবস্থার সৃষ্টি করেছে, যা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। এ অবস্থায় দেশ ও মানুষের মুক্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা সাদামাটাভাবে যেটা বুঝি, এখন দুঃসময়, যা আর সহ্য করা যাচ্ছে না। অস্বাভাবিক, দুঃসহ একটা যন্ত্রণা এখন বাংলাদেশে। এই রকম যন্ত্রণা থেকে মানুষ মুক্তি চায়। আজকে বাংলাদেশে শোষণ ছাড়া কিছু নেই। একটা মাত্র বিষয় আছে এখানে, শোষণ এবং প্রতিটা ক্ষেত্রে শোষণ আর লুণ্ঠন। বাংলাদেশের শোষণটাকে দুর করতে হবে। দেশটাকে বাসযোগ্য করতে হবে। পরিবর্তন আনতে হবে। আমাদের মুক্তির পথটাকে খুঁজে বের করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’

মুক্তির জন্য মাওলানা ভাসানীর মত মানুষদের পথ অনুসরণ করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘মওলানা ভাসানীসহ তার মত পূবপূরুষদের পথ অনুসরণ করে আজকে আমাদের একটা ঘটনা ঘটাতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে তাদের অধিকার প্রতিষ্ঠা করি, একটা অভ্যূত্থানের মধ্য দিয়ে।’

একই সাথে দেশে পরিবর্তন আনতে হবে। মুক্তির পথ খুঁজে বের করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান ফখরুল।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, ‘ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।’

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD