৫ আগস্ট 'নতুন বাংলাদেশ দিবস' চান জামায়াত আমির

অনেকেই এই নামকরণে আপত্তি তুলেছেন
বিজ্ঞাপন
জুলাই গণঅভ্যুত্থান এবং ‘নতুন বাংলাদেশ দিবস’-এর নামকরণ নিয়ে মতভেদ দেখা দিয়েছে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমের পর এ ইস্যুতে কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও। ৮ নয় বরং ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত বলে তিনি মন্তব্য করেছেন।
শুক্রবার (২৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন জামায়াতে ইসলামীর আমির।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি লিখেছেন, ৮ নয় ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টকে অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে। অন্যদিকে, আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অনেকেই এই নামকরণে আপত্তি তুলেছেন। তারা চান ৫ আগস্টকেই নতুন ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করা হোক।
এমএল/








