Logo

মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে একদল, আখের গোছাতে চাইছে আরেকদল: আমীর খসরু

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫৬
মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে একদল, আখের গোছাতে চাইছে আরেকদল: আমীর খসরু
ছবি: সংগৃহীত

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে একদল সুবিধা নিয়েছে, আরেকদল আবার চব্বিশ ধারা দিয়ে নিজেদের আখের গোছাতে চাইছে।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে একদল সুবিধা নিয়েছে, আরেকদল আবার চব্বিশ ধারা দিয়ে নিজেদের আখের গোছাতে চাইছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থান নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমীর খসরু বলেন, আন্দোলনের কৃতিত্ব একমাত্র জনগণের। বিএনপি এ কৃতিত্ব নিজেদের নিতে চায় না।

তিনি আরও বলেন, বিপ্লব-পরবর্তী যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি এবং জনগণের দাবিকে উপেক্ষা করা হয়েছে, সেসব দেশ গৃহযুদ্ধে নিমজ্জিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার মতে, আন্দোলনের কৃতিত্ব ভাগাভাগি নিয়ে যদি রাজনৈতিক লড়াই শুরু হয়, তবে দেশের ভবিষ্যৎ অস্থিতিশীল হয়ে উঠতে পারে। পরিবর্তনের এই ধারা রাজনৈতিক দলগুলো ধারণ করতে না পারলে কারো জন্যই ইতিবাচক ফল আসবে না।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD