ঠাকুরগাঁও-১ আসনে ২০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রের ফলাফলে বিএনপির মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে রয়েছেন।
বিজ্ঞাপন
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঘোষিত ফলাফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৪ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১৩ হাজার ৫৬৭ ভোট।
নির্বাচন অফিস আরও জানায়, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে এবারের নির্বাচনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন দুজন।
বিজ্ঞাপন
আসনভিত্তিক তথ্যে জানা গেছে, ঠাকুরগাঁও-২ আসনে সাতজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে দশজন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছেন।
তিনটি আসন মিলিয়ে ঠাকুরগাঁও জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৭০ হাজার ২২ জন, নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৭ জন।
বিজ্ঞাপন
এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য জেলায় নিবন্ধিত ভোটারের সংখ্যা ১০ হাজার ২৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৯৬৬ জন এবং নারী ভোটার ২ হাজার ৩২৬ জন।








