Logo

কুমিল্লা-১১ আসনে ৩ কেন্দ্রের ভোট বাতিল

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৪০
কুমিল্লা-১১ আসনে ৩ কেন্দ্রের ভোট বাতিল
ছবি: সংগৃহীত

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ভোট গ্রহণে অনিয়মের অভিযোগে তিনটি কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে।উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আমিন বৃহস্পতিবার রাত ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ভোট বাতিল হওয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, এই তিন কেন্দ্রে জোরপূর্বক ব্যালট ছিনিয়ে সিল মারা, ভোট কারচুপি এবং অন্যান্য অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তিনটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১২,৬৯৮ জন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD