বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে প্রথমবারের মতো অনুষ্ঠিত গণভোট শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭:৩০ মিনিট থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত দেশের ২৯৯টি আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে। এখন ভোট গণনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
বগুড়া-৬ (সদর) আসনে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে বিএনপি চেয়ারম্যান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান নিরঙ্কুশ বিজয়ের পথে রয়েছেন। ৪১টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন মোট ৫৬,৩৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৪,৫৩৮ ভোট।
কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে মাটিডালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, যেখানে তারেক রহমান পেয়েছেন ১,৯৫১ ভোট এবং আবিদুর রহমান ১,০৯৯ ভোট। এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমান ১,৮৩৪ ভোট ও আবিদুর রহমান ১,০৪ ভোট পেয়েছেন।
বিজ্ঞাপন
সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন ১,০৭০ ভোট (আবিদুর রহমান ৪২৩), বুজুর্গধামা কেন্দ্রে ১,৭১৮ (আবিদুর রহমান ৮৮৩), মেঘাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১,৫৭১ (আবিদুর রহমান ৬৬০), এবং সরকারি মোস্তফাবিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ১,৫৪১ ভোট (আবিদুর রহমান ৭৬৫)। ঠনঠনিয়া নুরুন আলা নূর ফাজিল মাদ্রাসার দুটি কেন্দ্রেও তিনি বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
এই প্রাথমিক ফলাফলে স্পষ্ট যে, বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সমর্থকদের মধ্যে প্রাধান্য বজায় রেখেছেন।








