Logo

নিজ কেন্দ্রে হারলেন জামায়াতে ইসলামীর আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:০০
নিজ কেন্দ্রে হারলেন জামায়াতে ইসলামীর আমির
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ও বেসরকারি ফলাফল আসতেই ঢাকা-১৫ আসনে একটি চমক দেখা দিয়েছে। এই আসনের হেভিওয়েট প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান নিজের ভোটকেন্দ্রেই নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে ৫ ভোটের ব্যবধানে হেরে গেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রাথমিক ফলাফলে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ৫৬০ ভোট পান। অন্যদিকে, বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান ‘ধানের শীষ’ প্রতীকে ৫৬৫ ভোট পেয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা এই ভোটযুদ্ধে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

বিজ্ঞাপন

ঢাকা-১৫ আসনে দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট চললেও বিচ্ছিন্ন কিছু উত্তেজনার খবর পাওয়া গিয়েছিল। তবে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রভিত্তিক ফলাফলে প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার চিত্র ফুটে উঠতে শুরু করেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD