Logo

ফলাফলে কোনো কারচুপি বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম

profile picture
জেলা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৫৪
ফলাফলে কোনো কারচুপি বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের কারচুপি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি ভোটারদের সতর্ক করেছেন, “ভোটের পূর্ণাঙ্গ ফলাফল না দেখেই ঘরে ফিরে যাবেন না। প্রতিটি ভোটকেন্দ্রের ফলাফলে কোনো কারচুপি সহ্য করা হবে না। কেন্দ্রগুলোতে নজর রাখুন।”

ঢাকা-১১ আসনে (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) ভোটের তিনটি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে নাহিদ ইসলাম ২,৩৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ১,৫২০ ভোট। নাহিদ ইসলাম এই প্রাথমিক ফলাফলে ৮২১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

বিজ্ঞাপন

এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ, যার মধ্যে পুরুষ ও নারী ভোটার উভয়ই উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD