Logo

৯ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে এগিয়ে শফিকুল ইসলাম মাসুদ

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৪৮
৯ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে এগিয়ে শফিকুল ইসলাম মাসুদ
ছবি: সংগৃহীত

পটুয়াখালী-২ (বাউফল) আসনের ৯টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বিএনপি মনোনীত শহিদুল আলম তালুকদারকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন।

বিজ্ঞাপন

মোট ১১৫টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের ফলাফল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঘোষণা করা হয়। এই কেন্দ্রগুলোতে শহিদুল আলম তালুকদার পেয়েছেন ৪,৬৫৪ ভোট, আর ড. শফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন ৮,১১২ ভোট। পটুয়াখালী-২ আসনের মোট ভোটার সংখ্যা ৩,১৫,২৮২ জন।

এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এবি পার্টি ও গণঅধিকার পার্টির প্রার্থী নিজ উদ্যোগে সরে দাঁড়ানোর কারণে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত তিন প্রার্থীর মধ্যে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD