Logo

মানিকগঞ্জ-৩ আসনে বড় ব্যবধানে এগিয়ে বিএনপির আফরোজা খানম

profile picture
জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:১৯
মানিকগঞ্জ-৩ আসনে বড় ব্যবধানে এগিয়ে বিএনপির আফরোজা খানম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনের ৫৪টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বিএনপির প্রার্থী আফরোজা খানম ৫৮,২৯৭ ভোট পেয়ে জয়ের পথে রয়েছেন।

বিজ্ঞাপন

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, খেলাফত মজলিসের (জামায়াত জোট) প্রার্থী মুফতি মুহাম্মদ সাঈদনুর রিকশা প্রতীকে পেয়েছেন ২২,৫৭৪ ভোট। এছাড়া বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান (ফুটবল) পেয়েছেন ৫,৪০৬ ভোট।

ফলাফল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে পাওয়া গেছে।

বিজ্ঞাপন

আফরোজা খানম সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে। ২০০১ সাল থেকে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়ে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মন জয় করে আসছেন। বিশেষ করে বিগত স্বৈরাচার আমলে দলের নেতা-কর্মীদের নিয়ে রাজপথে আন্দোলন ও সংগ্রামে অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলের নেতা-কর্মীরা আশা প্রকাশ করেছেন, মানিকগঞ্জ-৩ আসন থেকে আফরোজা খানম বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন। তারা মনে করছেন, সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি নির্বাচনী এলাকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD